Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা ভাইরাসের দেশীয় প্রযুক্তির কিট আবিষ্কার

সারা দেশে যখন করোনা কিটের সংখ্যা নিয়ে প্রায়ই হাহাকার উঠছে । বিদেশী কিটের সংখ্যা প্রয়োজনের থেকে অনেক কম । তাছাড়া এই বিদেশি কিটের মাধ্যমে পরীক্ষায় যেখানে খরচ প্রায় ৪৫০০ টাকা ও একদিন সময় লেগে যায় | তাই এই সংকটকালে এগিয়ে এলেন ইনস্টি…




সারা দেশে যখন করোনা কিটের সংখ্যা নিয়ে প্রায়ই হাহাকার উঠছে । বিদেশী কিটের সংখ্যা প্রয়োজনের থেকে অনেক কম । তাছাড়া এই বিদেশি কিটের মাধ্যমে পরীক্ষায় যেখানে খরচ প্রায় ৪৫০০ টাকা ও একদিন সময় লেগে যায় | তাই এই সংকটকালে এগিয়ে এলেন ইনস্টিটিউট অব জেনোমিক্স এবং ইন্টিগ্রেটিভ বায়োলজির বিজ্ঞানী সৌভিক মাইতি ও দেবজ্যোতি চক্রবর্তী। দুইবন্ধু বানিয়ে ফেললেন দেশীয় কিট । দেশীয় প্রযুক্তির এই কিটে এক ঘণ্টায় ফল জানা সম্ভব। খরচ নামমাত্র ৫০০ টাকা। সব কিছু ঠিক থাকলে আগামী সাত দিনের মধ্যে বাণিজ্যিক ভাবে বাজারে আসতে চলেছে এই দেশীয় কিট।

দেশীয় এই প্রযুক্তির পুরো নামটি বেশ খটমট (FnCas9 Editor Linked Uniform Detectio• Assay)। তবে এর সংক্ষিপ্ত নামটি কিন্তু বাঙালির একান্তই পরিচিত, ফেলুদা (FELUDA)! এতে পরীক্ষার সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে বলে আশাবাদী দুই বঙ্গসন্তান ও তাঁদের গোটা দল।

No comments