তুহিন শুভ্র আগুয়ান; পূর্ব মেদিনীপুরঃ জীব সেবাই শিব সেবা। স্বামীজীর এই কথা মেনে এবার শিব সেবায় নিয়োজিত হলেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের এক্তারপুর গ্রামবাসীরা। গোটা দেশজুড়ে চলছে লকডাউন। স্তব্ধ জনজীবন। দোকান পাট থেকে শুরু করে…
তুহিন শুভ্র আগুয়ান; পূর্ব মেদিনীপুরঃ জীব সেবাই শিব সেবা। স্বামীজীর এই কথা মেনে এবার শিব সেবায় নিয়োজিত হলেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের এক্তারপুর গ্রামবাসীরা। গোটা দেশজুড়ে চলছে লকডাউন। স্তব্ধ জনজীবন। দোকান পাট থেকে শুরু করে যান চলাচল সব কিছুই একেবারে বন্ধ। এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষের পেট চালানোর দায় হয়ে দাড়িয়েছে। এক বেলা কোনমতে অন্য জুটলেও আরেক বেলা ভাবতে হয় সমাজের এই দিন আনা দিন খাওয়া মানুষদের। তাই সমাজের এই সমস্ত মানুষদের কথা মাথায় রেখে এবার গ্রামবাসীরা একত্রিত হয়ে সমাজের দুঃস্থ মানুষদের সাথে রান তুলে দেওয়ার ব্যবস্থা করলেন তারা। বৃহস্পতিবার মহিষাদলের এক্তারপুর গ্রামে প্রায় ২৫০ জন গরীব দুস্থ
মানুষের হাতে দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। বর্তমানে গোটা দেশের এমন করুণ পরিস্থিতির মাঝেও গ্রামবাসীদের এই ধরনের উদ্যোগে খুশি সকলে। এদিন গ্রামবাসীর এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিক্ষক অমিতাভ দাসাধিকারী, সমাজসেবী স্বরুপ দাস অধিকারী, নাট্যকার প্রনব দাসবায়েন,শিক্ষিকা রুমা দাস অধি সহ অন্যান্যরা। ভিডিও দেখতে ক্লিক করুন।

No comments