বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস প্রতিরোধে যখন সবাই একপ্রকার গৃহবন্দি অবস্থায় আছেন, সে সময়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষজন। আমাদের দেশেও করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে লকডাউন চলছে। হলদিয়াকে …
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস প্রতিরোধে যখন সবাই একপ্রকার গৃহবন্দি অবস্থায় আছেন, সে সময়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষজন। আমাদের দেশেও করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে লকডাউন চলছে। হলদিয়াকে হটস্পট এরিয়া হিসেবে ঘোষনা করা হয়েছে তাই মানুষ এখন পরিস্থিতিতির শিকার ফলে কাজকর্ম বন্ধ থাকায় শ্রমজীবী মানুষ বেকার হয়ে অনেকটা অসহায় জীবনযাপন করছেন। শ্রমজীবী মানুষ না পারছেন বাইরে যেতে, না পাচ্ছেন কাজ। মূলত, অসহায় ও দুস্থ মানুষদের জন্যই এ আয়োজন। আর হলদিয়াতে লক্ ডাউনের বাজারে প্রায়দিনই এইসব মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবী শিবনাথ সরকার মহাশয় ।।ওনার উদ্যোগে আজ সকালে ১০০ টি পরিবারের হাতে চাল, ডাল, আলু, সোয়াবিন ও সাবান তুলে দেওয়া হলো । এলাকা হিসেবে বেছে নেওয়া হলো দুর্গাচক দক্ষিন পল্লী খাল পাড়, ই ও সি ব্লক, জি ব্লক ও নিউ কলোনী। আগামী দিনেও উনি মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।। ওনার সামর্থ্য অনুযায়ী এইভাবে মানুষের পাশে থাকবেন।। দুর্গাচক এলাকার কয়েকজন সমাজকর্মী অরুন দাস, মহসিন মল্লিক, সুকমল প্রধান, অশোক গুড়িয়া ও তপতী সরকার উপস্থিত ছিলেন। সবাই বাড়িতে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন ও নিজে সচেতন হোন।।

No comments