এখন সারা ভারতে করোনার আক্রমণে বিপর্যস্ত। শাসক থেকে বিরোধী, কেন্দ্র থেকে রাজ্য সবাই মিলেই একজোট হয়ে এখন নেমেছে লড়াই এ। এই মহামারীর আক্রমণের ফলে বিপর্যস্ত মানব সমাজ ও। এই সমাজের রক্ষক যারা আজ তারা সত্যি রক্ষাকর্তা হিসেবে বিশ্বরূ…
এখন সারা ভারতে করোনার আক্রমণে বিপর্যস্ত। শাসক থেকে বিরোধী, কেন্দ্র থেকে রাজ্য সবাই মিলেই একজোট হয়ে এখন নেমেছে লড়াই এ। এই মহামারীর আক্রমণের ফলে বিপর্যস্ত মানব সমাজ ও। এই সমাজের রক্ষক যারা আজ তারা সত্যি রক্ষাকর্তা হিসেবে বিশ্বরূপ ধারণ করতে দেখা যাচ্ছে। বাজার নির্ধারন, ঔষধ পৌঁছনো, আক্রান্তদের উদ্ধার এবং ঘর বন্দি মানুষ কে মনোরঞ্জনের কাজ কি পারে না আমাদের পুলিশ। এমনই আর একটি নিদর্শনের সাক্ষী আমরা। কাঁথির বহু পুরোনো " বাগ বাজার" আর এই বাগ বাজার কে ঘিরে আছে বহু পুরোনো কাঁথির যৌন পল্লী। করোনা আতঙ্কে যারা যারা প্রতি নিয়ত হাজার হাজার টাকার মালকিন হতো আজ তারা দুমুঠো অন্নর দানার জন্য পোষতে যাচ্ছেন। করোনা আতঙ্কে এখন কোনো খদ্দের আর যৌন পল্লীতে আসেন না । তাই টান পড়েছে কাঁথির বাগ বাজারের টালির বাড়ির হেঁসেলে। এই পরিস্থিতির খবর পেয়ে কাঁথি থানার পুলিশের পক্ষ থেকে যৌনকর্মীদের পাশে দাঁড়ালো। এদিন কাঁথি মহকুমা পুলিশ অফিসার অভিজিৎ চক্রবর্তী, কাঁথি থানার আই সি সুনয়ন বাসু, কাঁথি মহিলা থানার ওসি অনুষ্কা মাইতি সহ কাঁথি থানার পুলিশ অফিসারদের উপস্থিতে। যৌনকর্মীদের হাতে তুলে দেন চাল ,ডাল, আলু, তেল,ও শাক ও সব্জী খাদ্য সামগ্রী। প্রায় একশো কুড়ি জনের বেশি যৌনকর্মী হাতে তুলে দেওয়া হয় সামগ্রী। কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক চক্রবর্তী বলেন, আমাদের কাছে খবর আসে যে দুর্বার পল্লীর মহিলারা খেতে পাচ্ছে না । খুবই অসুবিধার মধ্যে আছে তাই আমরা ওনাদের জন্য এই সামান্য খাদ্য সামগ্রীর ব্যাবস্থা করি। আমাদের দায়িত্ব সব এই বিপর্যয়ের সময় সব দিক নজর দেওয়া।

No comments