কোলাঘাটে ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, ১০ জন হাসপাতালে ভর্তিসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক। অসুস্থদের সুচিকিৎসা ও ফুচকার উপর নজরদারি দাবী জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের। দু'জন ফুচকাওয়ালাকে গ্রেফতার করল প…
কোলাঘাটে ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, ১০ জন হাসপাতালে ভর্তি
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক। অসুস্থদের সুচিকিৎসা ও ফুচকার উপর নজরদারি দাবী জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের। দু'জন ফুচকাওয়ালাকে গ্রেফতার করল পুলিশ।
কোলাঘাটের সাগড়বাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক। ১০ জন হাসপাতালে ভর্তি। একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক। তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর। অসুস্থদের সুচিকিৎসা,এলাকায় সরকারী ডাক্তারবাবুর উপস্থিতিতে মেডিক্যাল টিম পাঠানো সহ ফুচকার গুণমান যাচাই ও ঐ খাদ্যের উপর নজরদারীর দাবী জানিয়ে স্মারকলিপি দিল কোলাঘাট ব্লক হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন। ইতিমধ্যে দু'জন ফুচকাওয়ালাকে গ্রেফতার করল পুলিশ।
সংগঠনের ব্লক কমিটির কার্যকরী সভাপতি নারায়ণ চন্দ্র নায়ক বলেন,গত ১৮ই অক্টোবর,রবিবার থেকে সাগরবাড় গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ সাগরবাড় গ্রামের বাসিন্দা সন্তোষ মান্না নামে এক ফুচকা ওয়ালার কাছ থেকে ফুচকা খেয়ে পদমপুর,দেউলবাড়,রেনুবাড়,বরদাবাড়(আংশিক) প্রভৃতি গ্রামে প্রায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে এদের মধ্যে ১০ জনেরও বেশি জনকে স্থানীয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করতে হয়েছে। এদের মধ্যে কৃষ্ণেন্দু দিন্ডা(বয়স পাঁচ) নামে এক বাচ্চাকে আজকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। রতন দিন্ডা নামে একই পরিবারেরই ছয় জন সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি রয়েছে। বাকী অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের বাড়ীতে এখনও স্যালাইন চলছে।
অবিলম্বে ওই ফুচকা কাণ্ডে অসুস্থদের সুচিকিৎসা,এলাকায় সরকারী ডাক্তারবাবুর উপস্থিতিতে মেডিক্যাল টিম পাঠানো সহ ফুচকার গুণমান যাচাই,ঐ ধরনের খাদ্যের গুণমান পরীক্ষা করে যাতে খাদ্য সরবরাহ করা হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে।
জেলা শাসক ম্যাসেজ দিয়ে জানান-সি এম ও এইচ কে নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার ম্যাসেজ দিয়ে জানান-ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
No comments