অধিকার রক্ষায় নন্দীগ্রামে নাগরিক সভা সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: রাজ্যের ২৭ লক্ষ মানুষের বেঁচে থাকার অধিকার ও ভোটাধিকার অনিশ্চয়তার মুখে। নির্বাচনের পর দু মাস অতিক্রান্ত হলেও ট্রাইবুনালের কাজ থমকে গিয়েছে।দ্রুততার সঙ্গে ট্র…
অধিকার রক্ষায় নন্দীগ্রামে নাগরিক সভা
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: রাজ্যের ২৭ লক্ষ মানুষের বেঁচে থাকার অধিকার ও ভোটাধিকার অনিশ্চয়তার মুখে। নির্বাচনের পর দু মাস অতিক্রান্ত হলেও ট্রাইবুনালের কাজ থমকে গিয়েছে।
দ্রুততার সঙ্গে ট্রাইবুনালের কাজ সম্পন্ন করে বৈধ ভোটারের নাম তালিকাভুক্ত করা এবং ট্রাইবুনালের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সরকারি সুযোগ-সুবিধা থেকে কোন মানুষকে বঞ্চিত না করার দাবীতে আজ নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এক নাগরিক সভা হয়। সভাপতিত্ব করেন আব্দুল কাদের খান, এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ভোটাধিকার সুরক্ষা সমন্বয় কমিটির পক্ষে জীবন দাস, প্রদীপ দাস, শিক্ষক সেখ আনসার হোসেন। সভা শেষে আব্দুল কাদের খান কে সভাপতি ও বিমল মাইতিকে সম্পাদক করে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি (নন্দীগ্রাম ) গঠিত হয়। এরপর নতুন কমিটির নেতৃত্বে নন্দীগ্রাম ১ এর বি ডি ও র কাছে প্রতিনিধি ডেপুটেশন দেওয়া হয়। বি ডি ও ডেপুটেশন গ্রহণ করেন এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবীগুলি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
No comments