Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Popular Posts

Breaking News:

latest

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের দেহ আস্তে এলাকায় শোকের ছায়া

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের দেহ আস্তে এলাকায় শোকের ছায়া কি জানালেন জেলা পুলিশ সুপার
চণ্ডীপুর থানার ঈশ্বরপুর গ্রামপঞ্চায়েতের কুলুপ গ্রামের বাসিন্দা চন্দ্রনাথ রথ (৪২) খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভারতীয় …

 


শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের দেহ আস্তে এলাকায় শোকের ছায়া কি জানালেন জেলা পুলিশ সুপার


চণ্ডীপুর থানার ঈশ্বরপুর গ্রামপঞ্চায়েতের কুলুপ গ্রামের বাসিন্দা চন্দ্রনাথ রথ (৪২) খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভারতীয় সেনার প্রাক্তন কর্মী চন্দ্রনাথ রথ সেনাবাহিনীতে নায়েক পদে কর্মরত ছিলেন। গত আট বছর ধরে তিনি ব্যক্তিগত সহায়ক হিসেবে কাজ করছিলেন। তিনি অবিবাহিত ছিলেন।

চন্দ্রনাথের বাবা ওঙ্কারপদ রথ চার বছর আগে প্রয়াত হন। মা হাসিরানী রথ ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির শিশু ও নারী উন্নয়ন কর্মাধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে বিজেপির সক্রিয় কর্মী। তাঁর ভাই সৌমেন্দু রথ সেচ দফতরের কর্মী। পরিবারে ভাইয়ের স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।

গত ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের দিন চন্দ্রনাথ ভোট দিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। এরপর বুধবার সকালে তিনি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন। পরে দুপুরে চণ্ডীপুর বাজারের একটি গেস্ট হাউসে অতিথিশালায় চণ্ডীপুর বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী পীযুষকান্তি দাসের সংবর্ধনা সভায় যোগ দেন। সেখানে তাঁর মা ও কাকার ছেলের সঙ্গে দেখা হয়। অনুষ্ঠান শেষে রাতে তিনি মধ্যমগ্রামে ফিরে যান।

চন্দ্রনাথের জেঠু কৃষ্ণপদ রথের দাবি, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর জয়ের ক্ষেত্রে চন্দ্রনাথের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই কারণেই তিনি অনেকের চোখে চক্ষুশূল হয়ে উঠেছিলেন। তার জেরেই এই নৃশংস খুনের ঘটনা ঘটেছে। আমরা দোষীদের কঠোর শাস্তি চাই।”

এদিকে চন্দ্রনাথের মামাও ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ভবানীপুরের হার মেনে নিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এই ঘটনা ঘটেছে। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই চন্দ্রনাথ ফোনে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। বিষয়টি জেলা পুলিশের কাছেও জানানো হয়েছিল বলে দাবি পরিবারের। এছাড়াও, বৃহস্পতিবার রাতে মাসির মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

No comments