হলদিয়ার হেলিপ্যাড ময়দান থেকে বাংলার পরিবর্তনের ডাক দিলেন - মোদি
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এবং তমলুক সাংগঠনিক জেলার ১৪ টি বিধানসভার ভারতীয় জনতা পার্টি প্রার্থী সমর্থনে আজ হেলিপ্যাড ময়দানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর…
হলদিয়ার হেলিপ্যাড ময়দান থেকে বাংলার পরিবর্তনের ডাক দিলেন - মোদি
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এবং তমলুক সাংগঠনিক জেলার ১৪ টি বিধানসভার ভারতীয় জনতা পার্টি প্রার্থী সমর্থনে আজ হেলিপ্যাড ময়দানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী সভা করলেন । সকাল থেকে বৃষ্টি কাটিয়ে সভা স্থলে পৌঁছলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে বিলম্ব। বৃষ্টির বাধা কাটিয়ে হলদিয়া সভা স্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাকে স্বাগত জানালেন বঙ্গ বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার নেতৃত্ব এবং আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থীগণ। মন্ত্রীর হাতে পূর্ব মেদিনীপুর জেলার প্রার্থীদের পক্ষ থেকে জেলার অন্যতম সতী ৫১ পীঠের একপিঠ দেবী বর্গভীমার মূর্তি তুলে দেওয়া হয়। জেলার তমলুক ও কাঁথি লোকসভার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সৌমেন্দু অধিকারী ও জেলার ১৪ প্রার্থী সহ ও জেলা নেতৃত্বরা সভায় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বক্তব্যে তিনি অভিযোগ করলেন তৃণমূল নিজের ভোটব্যাঙ্ক বাচাতে ধর্ম দেখে সংরক্ষণ দেয়। কোর্ট বারবার এটা নিয়ে ওদের ভৎসনা করেছে তার পরেও ওরা থামেনি। বিজেপি এখানে সংবিধান মেনে কাজ করবে যার যা অধিকার বিজেপি সরকার তাদের তা দেবে এটা মোদির গ্যারান্টি।
মোদির ছয়টি গ্যারান্টি- তৃণমূলের ভয়ে রাজনীতি শেষ করবে বিজেপি, ভরসার সরকার তৈরি হবে বাংলার। বিজেপি সরকার জনতার স্বার্থে কাজ করবে, সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ থাকবে। দুর্নীতি মহিলাদের সঙ্গে হওয়া অন্যায় প্রত্যেকটি ধর্ষণের ঘটনার ফাইল খোলা হবে। তৃণমূলের আমলে যারাই দুর্নীতি করছে তাদের জায়গা হবে জেলে। সংবিধান মেরে শরণার্থীদের সব অধিকার মিলবে, অনুপ্রবেশকারীদের ভারতে থাকতে দেওয়া হবে না। সরকার এসেই সপ্তম পে কমিশন চালু করা হবে।
তিনি বলেন নন্দীগ্রামে পাঁচ বছর আগে পরিবর্তন এসেছিল এবার ভবানীপুরেও হবে গোটা বাংলাতেও হবে । দেশ এগোচ্ছে বাংলার সরকার নিচে নামছে। আগে বাংলাকে এগিয়ে নিয়ে যেত এখন তৃণমূল সরকার এই বাংলাকে এতটা নিচে নামাচ্ছে বলার নয় , এটা মেদিনীপুর বাসীদের নিচে নামাচ্ছে। সবাইকে উৎসবের মেজাজে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানালেন তিনি। রাত থেকে বৃষ্টি সকাল থেকে আকাশের মুখ ভার সভা শুরুতে বিলম্ব হওয়ায় কিন্তু কানায় কানায় ভরে থাকে বঙ্গ বিজেপি কর্মী সমর্থক এবং শুভানুধ্যায়ী। তিনি সভা থেকে পদ্মফুল চিহ্নে প্রতীক প্রার্থীদের জয়যুক্ত করে বাংলার পরিবর্তনের ডাক দিলেন হলদিয়া হেলিপ্যাড ময়দান থেকে।
No comments