Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Popular Posts

Breaking News:

latest

আত্মসমর্পণকারী ২২০ মাওবাদীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিল রাজ্য সরকার

আত্মসমর্পণকারী ২২০ মাওবাদীকে চাকরি দিল রাজ্য সরকার। সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে রাজ্যের ৪ জেলার ওইসব মাওবাদীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।মুখ্যমন্ত্রীর ওই অনুষ্ঠান থেকে পুরুলিয়ার ১৯ জন, ঝাড়গ্রামের ৮০ জন, পশ্চিম মেদি…

 







 আত্মসমর্পণকারী ২২০ মাওবাদীকে চাকরি দিল রাজ্য সরকার। সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে রাজ্যের ৪ জেলার ওইসব মাওবাদীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর ওই অনুষ্ঠান থেকে পুরুলিয়ার ১৯ জন, ঝাড়গ্রামের ৮০ জন, পশ্চিম মেদিনীপুরের ১১০ জন ও বাঁকুড়ার ১১ জনকে নিয়োগপত্র দেওয়ার কথা ঘোষণা করা হয়।

এদিন ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিল পুরুলিয়া-সহ অন্যান্য জেলার প্রাক্তন মাওবাদীরা। অনুষ্ঠান শেষে তাদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন জেলাশাসক ও জেলা পুলিস সুপার।

No comments