Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দূষণ মুক্ত হলদিয়াকে মডেল শহর গড়ার অঙ্গীকার Ramky MSW ইউনিট ২

দূষণ মুক্ত হলদিয়াকে মডেল শহর গড়ার অঙ্গীকার Ramky MSW ইউনিট ২
 সবুজ হলদিয়ার পথে এক নতুন পদক্ষেপ – দূষণমুক্ত হলদিয়া মডেল শহর গড়ার অঙ্গীকার,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবা প্রদানের লক্ষ্যে হলদ…

 


দূষণ মুক্ত হলদিয়াকে মডেল শহর গড়ার অঙ্গীকার Ramky MSW ইউনিট ২


 সবুজ হলদিয়ার পথে এক নতুন পদক্ষেপ – দূষণমুক্ত হলদিয়া মডেল শহর গড়ার অঙ্গীকার,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবা প্রদানের লক্ষ্যে হলদিয়া পুরসভার বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবায় ৩০টি ইলেকট্রিক ভেহিকেল (EV) যুক্ত করা হল।

ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/pmfndyc6q_k

 মূল উদ্দেশ্য হলো পরিবেশ দূষণ কমানো, পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বৃদ্ধি করা এবং পুরসভার বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবাকে আরও আধুনিক ও টেকসই করে তোলা। এই পরিষেবার মাধ্যমে হলদিয়াকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও দূষণমুক্ত মডেল শহর হিসেবে গড়ে তোলার পথে এগিয়ে নিয়ে যাওয়া। স্বচ্ছ ভারত অভিযানে মহাত্মা গান্ধীজীর আদর্শে আজ সকলেই শপথ গ্রহণ করলেন দূষণ মুক্ত সবুজ ও পরিচ্ছন্ন হলদিয়া শহর গড়ে তোলার। এই অঙ্গীকারের কথা তুলে ধরেন Ramky MSW প্রেসিডেন্ট মনোজ কুমার সোনি এবং রিজিওনাল ডিরেক্টর অনিল কুমার শর্মা। উপস্থিত ছিলেন Ramky MSW সাইটের প্রজেক্ট হেড শরণ পট্টনায়ক।  এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজমেন্টের অঞ্জন জানা, এ. আর. খান এবং দেবাশিস সরকার প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপাল বিশ্বাস, হলদিয়া জয়েন্ট লেবার কমিশনার। তিনি বলেন পরিচ্ছন্ন পরিবেশ, সবুজ পরিবহন এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে হলদিয়া শহর গ্রীন সিটি বা সবুজায়নে অব্যাহত থাকবে।



No comments