Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Popular Posts

Breaking News:

latest

দীপান্বিতা উৎসবে সুতাহাটা আমলাট অভিযান ক্লাবে পূজিত হল সোনার তৈরি কালী মূর্তি

দীপান্বিতা উৎসবে সুতাহাটা আমলাট অভিযান ক্লাবে পূজিত হল সোনার তৈরি কালী মূর্তিআলোর উৎসব, অন্ধকারকে দূর করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সঞ্চারে ব্রতী হয়েছিলেন সুতাহাটা আমলাট অভিযান ক্লাব। সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান এবং …

 


দীপান্বিতা উৎসবে সুতাহাটা আমলাট অভিযান ক্লাবে পূজিত হল সোনার তৈরি কালী মূর্তি

আলোর উৎসব, অন্ধকারকে দূর করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সঞ্চারে ব্রতী হয়েছিলেন সুতাহাটা আমলাট অভিযান ক্লাব। সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান এবং দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, চারা গাছ বিতরণ, বৃক্ষ রোপন কর্মসূচি, অ্যাম্বুলেন্স পরিষেবা পথ ভিক্ষুকদের দুবেলা খাওয়ানো এবং শীতবস্ত প্রদান সারা বছর ধরে মানুষের পাশে থাকেন। তাদের এবারের পূজোর থিম পাতাল লোকে  সপ্তশীর্ষা। দীপান্বিতা কালীপুজো উপলক্ষে এবারে তাদের পুজো মণ্ডপে বিশেষ আকর্ষণ হয়ে উঠল। আমলাট অভিযান ক্লাবের পুজো এবারের এখানে পুজিত হল প্রতি বছরের মতোই সোনার তৈরি কালি মূর্তি। দেবিকালীর এই অভিনব রূপ দেখতে পুজোর দিনগুলোতে ভিড় জমালেন অসংখ্য দর্শনার্থী ও ভক্তরা। সোনা তৈরি কালী মূর্তিকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে বিশেষ উন্মাদনা ক্লাবের এই ব্যতিক্রমী উদ্যোগ দীপান্বিতা উৎসবে বাড়তি আকর্ষণ যোগ করেছে।

No comments