Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পটাশপুরে অবৈধ গরু পাচারের চেষ্টা বানচাল, গ্রেপ্তার ২

পটাশপুরে অবৈধ গরু পাচারের চেষ্টা বানচাল, গ্রেপ্তার ২ফের অবৈধ গরু পাচারের অভিযোগে তৎপর পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পটাশপুরের খড়াই মোড় এলাকায় সন্দেহজনক গরু বোঝাই গাড়ির মুখোমুখি হলেন স্থানীয় বিধায়ক তপন মাইতি। তাঁর তৎপরতায় খব…

 




পটাশপুরে অবৈধ গরু পাচারের চেষ্টা বানচাল, গ্রেপ্তার ২

ফের অবৈধ গরু পাচারের অভিযোগে তৎপর পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পটাশপুরের খড়াই মোড় এলাকায় সন্দেহজনক গরু বোঝাই গাড়ির মুখোমুখি হলেন স্থানীয় বিধায়ক তপন মাইতি। তাঁর তৎপরতায় খবর দেওয়া হয় পটাশপুর থানায়। এরপরই ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়াই মোড় এলাকায় অবৈধভাবে গরু পাচার করা হচ্ছে বলে খবর পান পটাশপুরের বিধায়ক তপন মাইতি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক গাড়িটি আটকান তিনি। গাড়িতে থাকা ব্যক্তিদের কাছে গরু পরিবহনের বৈধ কাগজপত্র দেখতে চান বিধায়ক। কিন্তু তাঁরা কোনও বৈধ নথি দেখাতে পারেননি বলে অভিযোগ। তাঁদের কথাবার্তাতেও অসংগতি ধরা পড়ে।

এরপরই বিন্দুমাত্র দেরি না করে পটাশপুর থানায় খবর দেন বিধায়ক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে গরু পাচারের চেষ্টা ব্যর্থ হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে এই ঘটনার পিছনে আরও কোনও বড় পাচারচক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের সন্ধান চালানোর সম্ভাবনা রয়েছে।

No comments