Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিগত ৫০ বছরেও পূর্ণাঙ্গ রূপায়িত হয় নি-কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের দেনান-দেহাটি খাল পূর্ণ সংস্কার করে বরদাবাড়ে খাল দুটি সংযুক্তিকরণের দাবী

বিগত ৫০ বছরেও পূর্ণাঙ্গ রূপায়িত হয় নি-কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের দেনান-দেহাটি খাল পূর্ণ সংস্কার করে বরদাবাড়ে খাল দুটি সংযুক্তিকরণের দাবী 
 সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের জলসেচ …

 




বিগত ৫০ বছরেও পূর্ণাঙ্গ রূপায়িত হয় নি-কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের দেনান-দেহাটি খাল পূর্ণ সংস্কার করে বরদাবাড়ে খাল দুটি সংযুক্তিকরণের দাবী 


 সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের জলসেচ ও জলনিকাশীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেনান-দেহাটি জলনিকাশী প্রকল্প বিগত ৫০ বছর পর আজও পূর্ণাঙ্গভাবে রূপায়িত হয় নি। ফলস্বরূপ এলাকার লক্ষাধিক মানুষের ফি বছরের দুর্ভোগ আজও নিরসন হয় নি। ভুক্তভোগী মানুষজনদের দাবী-আগামী বর্ষার পূর্বেই দেনান খালের সাথে দেহাটি খালকে সংযুক্ত করে প্রকল্পটির পূর্ণাঙ্গ রূপায়ণ হোক। এ ব্যাপারে এলাকার কৃষকদের অরাজনৈতিক সংগঠন 'কৃষক সংগ্রাম পরিষদে'র সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,আগামী বর্ষার পূর্বে প্রকল্পটি পূর্ণাঙ্গ রূপায়ণের উদ্যোগ গ্রহণ না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

           পাঁশকুড়া ব্লকের কেশাপাট-মাইসোরা-পাঁশকুড়া ১ গ্রাম পঞ্চায়েত এবং কোলাঘাট ব্লকের সিদ্ধা ১ ও ২,বৃন্দাবনচক,সাগরবাড়,পুলসিটা,খন্যাডিহি,কোলা ২ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় শতাধিক মৌজার জলনিকাশী ও জলসেচ হয়ে থাকে দেহাটি খালের মাধ্যমে। ২২ কিলোমিটার দীর্ঘ ১৬ নম্বর জাতীয় সড়কের পাঁশকুড়া থেকে কোলাঘাট পর্যন্ত অংশের ধার বরাবর এই মেন খালের সাথে যুক্ত রয়েছে টোপা-টোপা ড্রেনেজ-চাপদা গাজই প্রভৃতি শাখা খাল। বর্ষার সময় এই বিশাল এলাকার জল একটি মাত্র এই মেন ক্যানেল দিয়ে রূপনারায়ণের বের না হতে পারার কারণে প্রায়শই কোলাঘাট ব্লকের প্রায় ৩৫ থেকে ৪০টি মৌজা জলবন্দী হয়ে পড়ে। বিগত ২০২৪-২০২৫-২০২৬ এই তিন বছরে বর্ষায় একই অবস্থার মধ্যে পড়তে হয়েছে এলাকার বাসিন্দাদের। 

           নারায়নবাবু বলেন,এলাকার জনসাধারণের দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিয়ে সেচ দপ্তর গত ২০২৪ সালে "নো কস্ট" পদ্ধতিতে দেহাটি ও দেনান খাল সংস্কারের ওয়ার্ক অর্ডার ইস্যু করে। তারপর ২০২৫ সালে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাকক্ষে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার,বিডিও,পঞ্চায়েত সমিতির সভাপতি ও ঠিকাদারের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে খালটির বরদাবাড় থেকে পাঁশকুড়া পর্যন্ত অংশ জানুয়ারী থেকে এপ্রিলের মধ্যে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু নানা সরকারী জটিলতায় সেই কাজ মে মাসের মধ্যেও শুরু হয়নি। জেলাশাসকের নির্দেশে জুন মাসে সেই কাজ শুরু হলে খালের দুটি এলাকায় প্রায় ২০০ মিটার অংশে খানিকটা সংস্কার করা হয়। অপরদিকে দেনান খালের সংস্কারের কাজ পূর্বে শুরু হলেও এখনো অর্ধেক অংশ সংস্কার হয়নি। এরপর যথারীতি বর্ষার কারণে ওই কাজ বর্তমানে বন্ধ রয়েছে। সে কারণে মাঠে এখনো তিন/চার ফুট সমান জল জমে রয়েছে। উঁচু এলাকার যে জমিগুলোতে আমন চাষ হয়েছিল, সেই জমিগুলিতে অর্ণবের বৃষ্টিপাতের কারণে আবার ধানের জমিতে জল দাঁড়িয়ে গেছে। সেই ধান কিভাবে চাষির বাড়িতে উঠবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

          অন্যদিকে সামনেই বোরো চাষের মরশুম। নিচু এলাকায় পর পর তিন বছর আমন চাষ না হওয়ার কারণে ওই এলাকায় রূপনারায়ণের জোয়ারের জলে বোরো চাষ বর্তমানে একান্তই প্রয়োজন। আবার জলবন্দী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঐ খাল সংস্কার করার কাজও কোন অংশেই কম গুরুত্বপূর্ণ নয়। ইতিমধ্যে চাষীদের ওই চাষের জন্য বীজতলা ফেলানোর বীজ ধান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। এমতাবস্থায় অবিলম্বে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে উপযুক্ত পদক্ষেপের দাবী জানিয়ে আজ পরিষদের পক্ষ থেকে ব্লকের বিডিও এবং সেচ দপ্তরের এসডিও কে স্মারকলিপি দেওয়া হয়েছে।



No comments