হলদিয়া পৌর ভোটে মমতাকে বাটি হাতে ফেরানোর ডাক দিলেন - মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপির নতুন দলীয় কার্যালয়ের ভূমি পূজা অনুষ্ঠানে হলদিয়া পৌরসভা 30-0 আসন করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তমলুক সাংগঠনিক জেলার বিজেপির …
হলদিয়া পৌর ভোটে মমতাকে বাটি হাতে ফেরানোর ডাক দিলেন - মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বিজেপির নতুন দলীয় কার্যালয়ের ভূমি পূজা অনুষ্ঠানে হলদিয়া পৌরসভা 30-0 আসন করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তমলুক সাংগঠনিক জেলার বিজেপির নতুন দলীয় কার্যালয়ের ভূমি পূজা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনীতির পারদ চড়ালো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসন্ন হলদিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের কোমর বেঁধে ঝাপিয়ে পড়ার বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট নির্দেশ দেন পৌরসভার ৩০ টি আসনেই জয় ছিনিয়ে নিয়ে বিরোধী শূন্য করতে হবে। এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে খালি হাতে ফেরত পাঠাতে হবে। একইসঙ্গে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করার আহ্বান জানান এবং কর্মীদের সতর্ক করে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।
No comments