Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলা শাসক অফিসের সামনে ছাত্র-ছাত্রীদের মিছিলকে কেন্দ্র করে ধুন্দুমার ঘটনার বিরুদ্ধে এ আই ডি এস ও'র প্রতিবাদ

গতকাল পূর্ব মেদিনীপুর জেলা শাসক অফিসের সামনে ছাত্র-ছাত্রীদের মিছিলকে কেন্দ্র করে ধুন্দুমার ঘটনার বিরুদ্ধে এ আই ডি এস ও'র প্রতিবাদ সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:   সরকারি শিক্ষা বাঁচানোর দাবীতে পূর্ব মেদিনীপুরের বাজকুলে গত ১১…

 



গতকাল পূর্ব মেদিনীপুর জেলা শাসক অফিসের সামনে ছাত্র-ছাত্রীদের মিছিলকে কেন্দ্র করে ধুন্দুমার ঘটনার বিরুদ্ধে এ আই ডি এস ও'র প্রতিবাদ 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:   সরকারি শিক্ষা বাঁচানোর দাবীতে পূর্ব মেদিনীপুরের বাজকুলে গত ১১ অক্টোবর ছাত্র মিছিল এবং সম্মেলনস্থলে ABVP ও BJP'র হামলা ও বাজকুল কলেজের সামনে অবস্থিত ছাত্র সংগঠনের কার্যালয় ভেঙে আগুন জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। ছবি ও ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন অভিযুক্তদের একজন ছাড়া কাউকে গ্রেফতার করেনি। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে,সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির দাবীতে গতকাল ১৩ অক্টোবর পূর্ব মেদিনীপুরের জেলা শাসক এবং পুলিশ সুপারের নিকট ডেপুটেশনের কর্মসূচি ঘোষণা করা হয়। একদিন আগে চিঠি দিয়ে দুই দপ্তরে আগাম জানানো হয়। প্রায় তিন শতাধিক ছাত্র যুব মহিলা কর্মীর শান্তিপূর্ণভাবে মিছিল ডিএম অফিস গেটে পৌঁছালে,দেখা যায় পুলিশের বদলে সেখানে হাজির এবিভিপি-বিজেপির কর্মী ও সংগঠকেরা মিছিলের সামনে ডিভাইডার দিয়ে ব্যারিকেড তৈরি করে আক্রমণের চেষ্টা করে। কিন্তু মিছিলে উপস্থিত ছাত্র যুব জনতার সংঘবদ্ধ প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় এবিভিপি-বিজেপির গুণ্ডাবাহিনীরা। এই পুরো ঘটনায় পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে। বরঞ্চ পুলিশ এই দুষ্কৃতীবাহিনীকে গ্রেফতার করার পরিবর্তে মিথ্যা কেস দিয়ে সংগঠনের দুই জনকে গ্রেফতার করেছে। পুলিশের পক্ষ থেকে দাবী করা হয়েছে, ওখানে বিজেপির কেউ ছিল না, সবাই পুলিশের লোক ছিল। অথচ স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে—ABVP'র ময়না,তমলুক, মহিলাদলের কার্যকর্তারা ব্যারিকেড দিয়ে পথ আটকাচ্ছে।

         AIDSO পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা সম্পাদিকা নিরুপমা বক্সি বলেন,

“সাধারন মানুষ জানেন ছাত্র সংগঠন AIDSO পুলিশের উপর কিংবা অন্য সংগঠনের কর্মী সমর্থকদের উপর হামলা ও আক্রমণের রাজনীতি করে না। এবিভিপি-বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। হিংসার রাজনীতি,সন্ত্রাসের রাজনীতি ও দখলদারীর রাজনীতি  AIDSO কখনো করে না। আমরা দাবী করছি—সংগঠনের জেলা ছাত্র সম্মেলনে উপর যারা হামলা করে সংগঠনের নেতা কর্মীদের রক্তাক্ত করেছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গতকাল যারা ব্যারিকেড দিয়ে হামলা করতে উদ্ধত হয়েছিল, তাদেরকেও চিহ্নিত করে শাস্তি দিতে হবে। আমাদের সংগঠনের দুই জনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই দাবী পূরণ না হলে আমরা বৃহত্তর অন্দোলন গড়ে তুলবো। আশা করি, সমগ্র গণতন্ত্রপ্রিয় মানুষ এই মিথ্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে।”



No comments