পুজো কমিটির সদস্যদের চেক প্রদান অনুষ্ঠানপূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা নির্বাচিত পূজা কমিটি গুলিকে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হলো বিভিন্ন বিধানসভার অন্তর্গত থানা এলাকায়। বিভিন্ন থানা এলাকায় সংশ…
পুজো কমিটির সদস্যদের চেক প্রদান অনুষ্ঠান
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা নির্বাচিত পূজা কমিটি গুলিকে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হলো বিভিন্ন বিধানসভার অন্তর্গত থানা এলাকায়। বিভিন্ন থানা এলাকায় সংশ্লিষ্ট বিধানসভার বিধায়কগণ আজ উপস্থিত ছিলেন। হলদিয়া বিধানসভার অন্তর্গত ভবানীপুর হলদিয়া এবং দুর্গাচক এবং সুতাহাটা থানা এলাকায় পুজো কমিটির সদস্যদের হাতে এক লক্ষ টাকা চেক প্রদান করেন হলদিয়া বিধানসভার বিধায়ক প্রদীপ কুমার বিজলী তিনি বলেন আমাদের জেলার গর্ব আমাদের জেলার সাংস্কৃত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার নেতৃত্বে বর্তমান রাজ্য সরকার সারা রাজ্যে পুজো কমিটির হাতে এক লক্ষ টাকা চেক এবং তারই সাথে স্কুলের ছাত্র-ছাত্রীদের সারথি নামাঙ্কিত সাইকেল প্রদান এছাড়া ইমারজেন্সি ১১২ নম্বর টোল ফ্রি গাড়ি বিভিন্ন থানায় দিয়েছেন। সেই গাড়িগুলোর উদ্বোধন করা হয় আজকে। আজকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইনে বড় গাড়ি যেতে পারবেনা সেই জায়গায় সাইকেল এবং মোটরসাইকেল আরোহীদের গাড়ি তুলে দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এবং প্রশাসনের উদ্যোগে সদর তমলুকে অনুষ্ঠিত হয় কিন্তু বিভিন্ন থানা এলাকায় বিধায়কের উপস্থিতিতে চেক প্রদন অনুষ্ঠান আজকের তমলুকে প্রশাসনের দফতরের উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার পুলিশ সুপার অংশুমান সাহা এছাড়াও এলাকার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী ডঃ হরে কৃষ্ণ বেরা। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পুজো কমিটির বিশেষ করে চারটি মহকুমার এলাকায় যে পুজো হচ্ছে তার গাইড ম্যাপ এবং সৈকত শহর দিঘা আসা পর্যটকদের জন্য সেভ ট্রিপ দীঘা অ্যাপ চালু করা হয়। হলদিয়া পৌরসভা ভবানীপুর থানার অন্তর্গত প্রায় শতাধিক পুজো কমিটির হাতে রাজ্য সরকারের দেওয়া এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার শ্রীকৃষ্ণ নির্মাল্য। সুতাহাটা থানার অন্তর্গত হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতি পুজো কম কমিটির সদস্যদের চেক এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের সাইকেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী এবং সুতাহাটা পঞ্চায়েত সমষ্টি উন্নয়ন আধিকারিসৌ সৌরভ কুমার মাজী প্রমূখ।

No comments