জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে মেছেদায় বিক্ষোভসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী ভারতবর্ষের অগণতান্ত্রিক এস.আই.আর. প্রক্রিয়ায় ইতিমধ্যেই ১৩ কোটি মানুষের নাম বাতিল হয়েছে। যা নিয়ে দেশজুড়ে হইচই চলছে। অভি…
জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে মেছেদায় বিক্ষোভ
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী ভারতবর্ষের অগণতান্ত্রিক এস.আই.আর. প্রক্রিয়ায় ইতিমধ্যেই ১৩ কোটি মানুষের নাম বাতিল হয়েছে। যা নিয়ে দেশজুড়ে হইচই চলছে। অভিযোগ উঠছে মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার অন্য দুজন নির্বাচন কমিশনারের বক্তব্যের কোন তোয়াক্কা না করেই একতরফাভাবে গণতন্ত্রকে পদদলিত করে বিজেপি দলকে সুবিধা পাইয়ে দিতে বিহার,কেরল, পশ্চিমবাংলা,আসাম প্রভৃতি রাজ্যে সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ সহ কোটি কোটি প্রকৃত ভোটারের নাম বাদ দিয়েছে। অবিলম্বে জ্ঞাণেশ কুমারের অপসারণ,তেরো কোটি বাতিল ভোটারকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরন, রেশন সহ সমস্ত সরকারি প্রকল্পে তাদের সুযোগ প্রদান ও পুরোপুরি এস.আই.আর.বন্ধ করার দাবিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে ২৪শে সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী দেশজুড়ে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ বিকেলে মেছেদা বাসস্ট্যান্ড ও স্টেশন এবং পাঁচ মাথার মোড় চত্বরে এসইউসিআই(সি)কর্মীরা বিক্ষোভ মিছিলে সামিল হয়। এই সভায় বক্তব্য রাখেন দলের জেলা নেতা সুব্রত দাস,লোকাল কমিটির সদস্য হেয়াতুল হোসেন প্রমুখরা।

No comments