Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়ায় কংসাবতী নদীতে দৈত্যাকার কুমির আতঙ্ক, কুমির দেখা গিয়েছে বলে মাইকিং করে সতর্ক করল বন দপ্তর

পাঁশকুড়ায় কংসাবতী নদীতে দৈত্যাকার কুমির আতঙ্ক, কুমির দেখা গিয়েছে বলে মাইকিং করে সতর্ক করল বন দপ্তর
একদিকে বর্ষার মরশুম , অপরদিকে ডিভিসি জল ছাড়ার ফলে ফুলেফেঁপে রয়েছে কংসাবতী নদী। তাঁর মাঝেই আচমকা দেখা মিলল জলদেবতার, আরে না না,…

 



পাঁশকুড়ায় কংসাবতী নদীতে দৈত্যাকার কুমির আতঙ্ক, কুমির দেখা গিয়েছে বলে মাইকিং করে সতর্ক করল বন দপ্তর


একদিকে বর্ষার মরশুম , অপরদিকে ডিভিসি জল ছাড়ার ফলে ফুলেফেঁপে রয়েছে কংসাবতী নদী। তাঁর মাঝেই আচমকা দেখা মিলল জলদেবতার, আরে না না, স্বয়ং ভগবান নয়, দেখা মিলেছে এক বিশালাকৃতির কুমিরের। এমন ই এক ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে , আর তাতেই এক প্রকার আতঙ্ক ছড়িয়েছে পাঁশকুড়া এলাকা জুড়ে। প্রায় ১২-১৩ ফুট দৈত্যাকার কুমির কংসাবতী নদীর জলে ভেসে বেড়াচ্ছে। এমন ঘটনায় একপ্রকার আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। তবে পাঁশকুড়া বনদপ্তরের তরফ থেকে প্রচার করা হয় নদীতে কুমির দেখা গিয়েছে বলে সে কারণে এলাকায় সতর্ক বার্তা দেওয়া হয়। নদীতে স্নান করতে কিংবা মাছ ধরতে নামতে নিষেধ করা হয় ,একপ্রকার সাবধানতার প্রচার করা হয়। 

তবে এমন খবর ছড়িয়ে পড়তেই নদীর ধারে কুমির দেখার জন্য উৎসুক মানুষ ভিড় জমাতে শুরু করে।

No comments