সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মজয়ন্তী বর্ষে থানায় রক্তদান উৎসব
স্বাধীন ভারত বর্ষের প্রথম উপ প্রধানমন্ত্রী ভারতরত্ন লৌহ মানব সরদার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্ম জয়ন্তী বর্ষ উপলক্ষে দুর্গাচক থানা ও হলদিয়া মহিলা থানার উদ…
সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মজয়ন্তী বর্ষে থানায় রক্তদান উৎসব
স্বাধীন ভারত বর্ষের প্রথম উপ প্রধানমন্ত্রী ভারতরত্ন লৌহ মানব সরদার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্ম জয়ন্তী বর্ষ উপলক্ষে দুর্গাচক থানা ও হলদিয়া মহিলা থানার উদ্যোগে রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় । এই রক্তদান শিবিরের সহযোগিতা করেছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলান্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন সম্পাদক সন্দীপ চক্রবর্তী জানান আজকের এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করলেন তাম্রলিপ্ত গভমেন্ট ব্লাড সেন্টার। এই উৎসব ৪২ জন রক্তদাতা রক্ত দিলেন
আজকের এই রক্তদান শিবিরে স্লোগান শুধু অন্যের জীবন বাঁচানো নয় নিজেকে সুস্থ রাখতে এগিয়ে আসুন রক্তদানে, রক্তের সংকট কাটাতে এগিয়ে আসুন রক্তদান শিবিরে।
আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি এছাড়াও হলদিয়া দুর্গাচক থানা এবং মহিলা থানার আধিকারিক বৃন্দ।


No comments