মালগাড়ি ধাক্কায় মৃত এক আহত একমহিষাদলে মালগাড়ির ধাক্কায় মৃত যুবক, আহত আরও একজন।সতীশ সামন্ত স্টেশন সংলগ্ন এলাকায় মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। মৃতের নাম শেখ আলি, বয়স ৩৫। বাড়ি মহিষাদল থানার …
মালগাড়ি ধাক্কায় মৃত এক আহত এক
মহিষাদলে মালগাড়ির ধাক্কায় মৃত যুবক, আহত আরও একজন।সতীশ সামন্ত স্টেশন সংলগ্ন এলাকায় মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।
মৃতের নাম শেখ আলি, বয়স ৩৫। বাড়ি মহিষাদল থানার রামবাগ গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই যুবক নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনের ওপর ঘোরাফেরা করছিল। আচমকাই মালগাড়ি চলে এলে একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই।
আহত যুবককে উদ্ধার করে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল পাঠানো হয়েছে।
No comments