Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাক্তন বিধায়কের গোডাউন থেকে বস্তা বস্তা সরকারি ত্রান সামগ্রী উদ্ধার ঘিরে চাঞ্চল্য

তৃণমূলের প্রাক্তন বিধায়কের গোডাউন থেকে বস্তা বস্তা সরকারি ত্রান সামগ্রী উদ্ধার ঘিরে চাঞ্চল্য
নন্দকুমারের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুকুমার দের ব্যবত্তাহাট এলাকায় একটি গোডাউন থেকে উদ্ধার হল সরকারি ত্রান সামগ্রী, ত্রিপল, পোষা…

 



তৃণমূলের প্রাক্তন বিধায়কের গোডাউন থেকে বস্তা বস্তা সরকারি ত্রান সামগ্রী উদ্ধার ঘিরে চাঞ্চল্য


নন্দকুমারের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুকুমার দের ব্যবত্তাহাট এলাকায় একটি গোডাউন থেকে উদ্ধার হল সরকারি ত্রান সামগ্রী, ত্রিপল, পোষাক থেকে শুরু করে অন্যান্য সামগ্রী।  ব্যবত্তাহাট বাজারে একটি ভাড়ায় নেওয়া গোডাউনে সরকারি ত্রান মজুদ রয়েছে জানতে পারে স্থানীয় মানুষন। দরজা খুলতেই বস্তা বস্তা দীর্ঘদিনের ত্রান সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। নন্দকুমার থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দু লরি জিনিসপত্র নিয়ে যায়। যদিও প্রাক্তন বিধায়ক এই বিষয়ে কিছু জানেন না বলে জানান। নন্দকুমার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

রাজ্যে পালা বদলের পর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, তৃণমূল নেতার বাড়ি দপ্তর থেকে বস্তা বস্তা সরকারি সামগ্রী উদ্ধার হচ্ছে। এবার নন্দকুমারের ব্যবত্তাহাটে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার দের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল সরকারি ত্রান সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যবত্তাহাট বাজারে ব্যাপকভাবে উত্তেজনা ছড়ায়।।

No comments