বিশ্ব পরিবেশ দিবসে পৌরসভায় বৃক্ষরোপণ করলেন বিধায়কহলদিয়া পুরসভার উদ্যোগে আজ পালিত হল বিশ্ব পরিবেশ দিবস । পৌরসভার প্রেস কর্ণারে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী, পুরসভার প্রশাসক তথা হলদিয়া…
বিশ্ব পরিবেশ দিবসে পৌরসভায় বৃক্ষরোপণ করলেন বিধায়ক
হলদিয়া পুরসভার উদ্যোগে আজ পালিত হল বিশ্ব পরিবেশ দিবস । পৌরসভার প্রেস কর্ণারে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী, পুরসভার প্রশাসক তথা হলদিয়ার এস ডি ও সুরভি সিংলা, পুরসভার এক্সিকিউটিভ অফিসার কৃষ্ণনির্মাল্য চ্যাটার্জী প্রমুখ। অনুষ্ঠানে হলদিয়া পৌর পাঠভবনের ছাত্রছাত্রীরা এক অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারির হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক, মহকুমাশাসক ও এক্সিকিউটিভ অফিসার। পরে তাঁরা সেখান থেকে রবীন্দ্র-নজরুল মঞ্চ পর্যন্ত এক শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ও সেখানে বৃক্ষরোপণ করেন।

No comments