আন্তর্জাতিক ভাষা দিবসে শিক্ষা বিষয়ক আলোচনা চক্র সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সোনামুই ক্ষীরোদাময়ী বালিকা বিদ্যালয়ে একটি শিক্ষা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সকলের জন্য শিক্ষা ব্যবস্থার স্…
আন্তর্জাতিক ভাষা দিবসে শিক্ষা বিষয়ক আলোচনা চক্র
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সোনামুই ক্ষীরোদাময়ী বালিকা বিদ্যালয়ে একটি শিক্ষা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সকলের জন্য শিক্ষা ব্যবস্থার স্বপ্ন বিপন্নকারী জাতীয় শিক্ষানীতির উপর। প্রথমে ভাষা আন্দোলনের শহীদ স্মরণে শহীদ বেদীতে ও নবজাগরণের পথিকৃৎ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে তারপর আলোচনা সভার কাজ শুরু হয়। মূল আলোচনা করেন নাড়াজোল রাজ কলেজের অধ্যাপক মঙ্গল নায়ক। তিনি বলেন - কেন্দ্রীয় সরকারের এই শিক্ষানীতি পাঠ্যক্রমে অযৌক্তিক,বিজ্ঞান বিরোধী বিষয়বস্তু চালু করে শিক্ষার ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক সত্ত্বাকে ধ্বংস করছে,প্রাক্ প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষার বাণিজ্যিকীকরণ, সাম্রদায়িকীকরণকেই উৎসাহিত করছে। শিক্ষার এই সংকটের সময় শিক্ষাকে রক্ষা করতে আমাদের একত্রিত হতেই হবে।
এছাড়াও আলোচনা করেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক দীপঙ্কর মাইতি,পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শেষ(বৃত্তি)পরীক্ষা পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক মেঘনাথ খামরই প্রমুখ। দাসপুর পরীক্ষা পরিচালনা সহায়ক কমিটির সহ সভাপতি নারায়ণ হাঁড়া। সভায় উপস্থিত ছিলেন ওই স্কুলের প্রাক্তন টিচার ইনচার্জ বিভা পাল। সকলেই কেন্দ্রীয় সরকারের শিক্ষা ধ্বংসকারী নীতি ও রাজ্য সরকারের শিক্ষা নীতির বিরুদ্ধে সোচ্চার হন। সমস্ত বক্তাই এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
আন্দোলন গড়ে তুলতে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির দাসপুর থানা শাখা গঠিত হয়। কানাইলাল পাখিরাকে সভাপতি,দীপক বেরাকে সম্পাদক,পিনাকী পাত্র ও নারায়ণ হাঁড়া কে যুগ্ম সহ সম্পাদক করে একটি কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কানাইলাল পাখিরা। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

No comments