শিলাবতী নদী সহ বিভিন্ন নদী ও খাল সংস্কারের কাজ এখনো শুরু না হওয়ায় ক্ষোভ!সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক :সেচ দপ্তরের সিডিউল অনুসারে শিলাবতী নদীর নিম্নাংশ সহ ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত সমস্ত নিকাশী খালগুলি অবিলম্বে পূর্ণ সংস্ক…
শিলাবতী নদী সহ বিভিন্ন নদী ও খাল সংস্কারের কাজ এখনো শুরু না হওয়ায় ক্ষোভ!
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক :সেচ দপ্তরের সিডিউল অনুসারে শিলাবতী নদীর নিম্নাংশ সহ ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত সমস্ত নিকাশী খালগুলি অবিলম্বে পূর্ণ সংস্কার,মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ দ্রুততার সাথে সুষ্ঠুভাবে কার্যকর করার দাবীতে মেদিনীপুরে জেলা শাসক, সেচ দপ্তরের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার,ঘাটালের মহকুমা শাসক ও সেচ দপ্তরের এস ডি ও'র নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ।
সেচ দপ্তরের সিডিউল অনুসারে শিলাবতী নদীর নিম্নাংশ সহ ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত সমস্ত নদী ও নিকাশী খালগুলি অবিলম্বে পূর্ণ সংস্কার,মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ দ্রুততার সাথে সুষ্ঠুভাবে কার্যকর করার দাবীতে আজ মেদিনীপুরে জেলা শাসক, সেচ দপ্তরের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার,ঘাটালের মহকুমা শাসক ও সেচ দপ্তরের এস ডি ও'র নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়। ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,দেবাশীষ মাইতি ও অফিস সম্পাদক কানাই লাল পাখিরা।
নারায়নবাবু বলেন,ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত দুই মেদিনীপুর জেলার ভুক্তভোগী বাসিন্দাদের লাগাতর আন্দোলনের চাপে অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত শিলাবতী নদীর নিম্নাংশের রামদেবপুর থেকে হরিশপুর পর্যন্ত ২৩ কিলোমিটার,তমাল নদীর ১০ কিলোমিটার,পারাং নদীর ১৫ কিলোমিটার,বুড়িগঙ্গা নদীর ১.৬ কিলোমিটার,শোলাটোপা খালের ১৪.৭ কিলোমিটার সর্বমোট ৬৩.৩ কিলোমিটার অংশ সংস্কারের জন্য সেচ দপ্তর ওয়ার্ক অর্ডার ইস্যু করেছে। ৩ রা নভেম্বর থেকে সংস্কার কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখনো কোন কাজ শুরু হয়নি। অবিলম্বে ওই কাজ শুরুর দাবীতে আজ স্মারকলিপি দেওয়া হয়েছে।

No comments