পটাশপুর পূর্ব মেদিনীপুরঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশ জুড়ে চলছে লকডাউন।আর তার মাঝে বৃহস্পতিবার দুস্থ মানুষকে খাদ্য সামগ্রী ও ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে এগিয়ে এল পটাশপুর থানার সিভিক ভলেন্…
পটাশপুর পূর্ব মেদিনীপুরঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশ জুড়ে চলছে লকডাউন।আর তার মাঝে বৃহস্পতিবার দুস্থ মানুষকে খাদ্য সামগ্রী ও ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে এগিয়ে এল পটাশপুর থানার সিভিক ভলেন্টিয়ারেরা। সহযোগিতায় পটাশপুর থানার ওসি চন্দ্রকান্ত শাসমল, ও, 11নং জিপির উপপ্রধান দিলীপ কুমার রায় এদিন খড়িকা পাটনা 11 নং জিপির এলাকার ২০০ জন দুস্থ মানুষের কাছে আলু,চাল ডাল,তেল, বিস্কুট প্যাকেট, পেঁয়াজ, দিয়ে সহযোগিতার হাত বাড়ালেন সিভিক ভলেন্টিয়াররা।তাছাড়া এদিন খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি তাদের বাড়ির মধ্যে থাকার উপদেশ দেন তারা। সিভিক ভলেন্টিয়ারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটাশপুর থানার ওসি চন্দ্রকান্ত শাসমল, ও ,11 নং জিপির উপপ্রধান দিলীপ কুমার রায় সহ অন্যান্যরা।

No comments